Results for Worldly tips

কিভাবে কম্পিউটার এ সফটওয়্যার ইন্স্টল করতে হয়।

December 11, 2018
আমরা কম্পিউটার ব্যবহার করে কিছু সত্যিই আশ্চর্যজনক জিনিস তৈরী করতে পারি। ডিজিটাল ছবির সম্পাদনা, অত্যাধুনিক কম্পিউটার গেমিং, ভিডিও স্ট্রিমিং-এই সবগুলি বিভিন্ন ধরণের সফটওয়্যারের কারণে সম্ভব। ডেভলোপার রা সর্বদা নতুন সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলি তৈরি করে, যাতে আমরা কম্পিউটার ব্যবহার করে আরও বেশি কিছু করতে পারি। আমরা যে সফটওয়্যার ব্যবহার করবো বা যে সফটওয়্যার প্রয়োজন তা কম্পিউটারে ইনস্টল করতে হয়। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করবো। 

সিডি রম থেকে সফটওয়্যার ইনস্টল  করা  : - 

নতুন সফটওয়্যার পাওয়ার খুব সহজ এবং সুরক্ষিত পদ্ধতি হলো এটা। আপনি মার্কেট থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার এর একটি সিডি কিনবেন। তারপর কেবল আপনার কম্পিউটারে ডিস্ক টি ইন্সার্ট করুন। এরপর নির্দেশাবলী অনুসরণ করুন।

ওয়েব থেকে সফ্টওয়্যার ইনস্টল : - 

বতর্মানে ওয়েব থেকেই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করা বেশি চালু। আজ, নতুন সফটওয়্যার পাওয়ার সবচেয়ে সাধারণ উপায় হচ্ছে ইন্টারনেট থেকে এটি ডাউনলোড করা। মাইক্রোসফট অফিস এবং অ্যাডোব ফটোশপের মতো অ্যাপ্লিকেশনগুলি এখন আপনার কম্পিউটারে সরাসরি কেনা এবং ডাউনলোড করা যায়।ওয়েব এ অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায় আপনি বিনামূল্যে সফ্টওয়্যার ডাউনলোড করে একই ভাবে ইনস্টল করতে পারেন। 
ইনস্টলেশন ফাইলটি কম্পিউটারে .exe ফরম্যাটে সংরক্ষণ হয়। ডট ই-এক্স-ই, এটি উইন্ডোজ কম্পিউটারে ইনস্টলেশন ফাইলগুলির জন্য স্ট্যান্ডার্ড এক্সটেনশন।কিভাবে একটি .exe ফাইল থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয় তা নীচে আলোচনা করা হলো। উদাহরণস্বরূপ, এখানে আমরা ytddownloader একটি ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবো। 
প্রথমে সার্চ বার এ  YTD Downloder টাইপ করে এন্টার টিপুন।


তারপর সার্চ রেজাল্ট থেকে YTD Video downloader সিলেক্ট করো । YTD ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড অপসন সিলেক্ট করো।


দেখবে আপনাথেকেই সফটওয়্যার টা ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড এর আগে একটি উইন্ডো ম্যাসেজ দেখাযাবে

এখান থেকে Keep অপসন তা সিলেক্ট কর। সফটওয়্যার টি ডাউনলোড শুরু হয়েযাবে। ডাউনলোড কমপ্লিট হয়েগেলে ডাউনলোড ফাইল  উপর ক্লিক করতে হবে। 
এর পর ইনস্টল এর স্টেপ বাই স্টেপ স্ক্রিন শর্ট দেওয়া হলো 
১ 
২ 

৩ 
৪

বি:দ্রা : YTD একটি ভিডিও ডাউনলোড এর সফটওয়্যার। ইন্টারনেট থেকে  কোনো ভিডিও এর লিংক কপি করে YTD Downloader এ পেস্ট করে তা ডাউনলোড করা হয়। 
কিভাবে কম্পিউটার এ সফটওয়্যার ইন্স্টল করতে হয়। কিভাবে কম্পিউটার এ সফটওয়্যার ইন্স্টল করতে হয়। Reviewed by Admin on December 11, 2018 Rating: 5

কিভাবে গোয়েন্দা হওয়া যায়

October 31, 2018
  ছোটবেলা থেকে গোয়েন্দা হওয়ার শখ কার না আছে!!!  আমি আপনাদের সেই শখ পুরনের জন্য  কিছু উপদেশ ও পরামর্শ দিবো বলে আজ এই লিখাটা লিখছি।  লেখার গভীরে যাওয়ার আগেই বলে নিচ্ছি লেখার উদ্দেশ্য শুধুই সাধারণ ধারণা দেয়া।  একটু চেষ্টা করলে যে কারো পক্ষেই পারা সম্ভব। আজ চেষ্টা করবো নতুন কিছু শেখাতে এবং শিখতে।  আর চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু কম সময়ের ব্যবধানে নতুন লেখা দিতে পারা যায় তা দিতে।  শুধু দরকার সবার মতামত।  তো! শুরু করা যাক---  একজন গোয়েন্দাকে একই সাথে প্রখর বুদ্ধিসম্পন্ন, শক্তিশালী, উপস্থিত বুদ্ধিসম্পন্ন, জ্ঞানী।  অপরাধ বিজ্ঞান,পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানসহ আরো  বিভিন্ন বিষয়ের জ্ঞানও রাখতে হবে।  এগুলো গেলো গতবাধা কথা, আমরা হতে চাচ্ছি শখের গোয়েন্দা।  যেহেতু আমরা উচ্চমাত্রার গোয়েন্দা হওয়ার চেষ্টা করছিনা সেহেতু এগুলোর কোন কোন বিষয়ে  হালকা পাতলা ধারণা থাকলেই হবে।  আর নিতান্তই প্রয়োজনীয় বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের পরবর্তী  লেখাগুলোতে আলোকপাত করা হবে।  আজ আমরা আলোচনা করবো করবো এমন কিছু গুণাবলি নিয়ে যা  একজন শখের গোয়েন্দার না থাকলেই নয়।  সন্দেহপ্রবণতা:  একজন শখের গোয়েন্দা হিসেবে আপনার মধ্যে অবশ্যই সন্দেহপ্রবণতা থাকতে হবে।  যেবিষয়ে গোয়েন্দাগিরি করবেন সে বিষয়ের সাথে সংযুক্ত সবাইকেই সন্দেহ করা শিখতে হবে।  তাহলে সবার সম্পর্কেই যেকোনো তথ্য আপনার সহজে বিশ্বাস হবেনা যতক্ষণনা সেটার প্রমাণ মিলছে।  তবে একটা বিষয়, যখন তদন্ত করবেন তখন নিজের মধ্যে সন্দেহপ্রবণতাটা রাখবেন।  এই গুণটা সবসময়ের জন্যে আয়ত্তে এনে ফেলাটা ঠিক হবেনা।  তাহলে অনেক সময় নিজের খুব কাছের মানুষদেরও বিশ্বাস করতেও কষ্ট হবে।  আর সেটা কারোই কাম্য নয়।  জানার আগ্রহ:  সঠিক ও সত্য তথ্য জানার জন্যে অদম্য চেষ্টা করতে হবে।  আর সে জন্যে চাই নিঃস্বার্থ ভালোবাসার মতই নিঃস্বার্থ আগ্রহ !  তাছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্যেও প্রচুর আগ্রহ থাকতে হবে।  বিভিন্ন বিষয়ে ভালো ধারণা রাখলে সেগুলো পরবর্তিতে  কখনো না কখনো কাজে আসবেই !  বই পড়া:  উপরের টাইটেলটা দেখে অনেকেই অবাক হতে পারেন যে বই পড়া তদন্তে কি সহায়তা করবে !  অবাক হওয়ার কিছু নেই। বই পড়ার অভ্যাস অনেক বিষয়ে গভীর ধারণা দিতে সহায়তা করবে।  গল্প-উপন্যাস পড়া যেতে পারে। তবে বিষয়ভিত্তিক বইগুলো পড়ার অভ্যাস থাকলে সেটা খুব কাজে দিবে।  ধরূণ কোন তদন্তের কাজে বের হলেন সাইকেল নিয়ে। হঠাতই আপনার পায়ের পেশীতে খিঁচুনি ধরলো !  এখন আশেপাশে কোন ডাক্তার নেই যে আপনাকে উদ্ধার করবে এই অবস্থা থেকে।  কিন্তু আপনি একজন বিচক্ষণ মানুষ। আপনি কোন একটা বইয়ে বা আর্টিকেলে জেনেছেন কিভাবে  পেশীর খিঁচুনি থেকে মুক্তি পাওয়া যায় ।  তখন আপনি আপনার জানা তথ্য প্রয়োগ করে নিজেই নিজেকে উদ্ধার করতে পারেন।  অধ্যবসায়:  ছোটবেলায় এমনকি নবম দশম শ্রেণীতেও কম বেশি সবাই অধ্যবসায় রচনাটা পড়ে থাকবেন  (না পড়লে সেটা আপনার দুর্ভাগ্য বলা যেতে পারে) !  শখের গোয়েন্দা হতে অধ্যবসায়েরও যথেষ্ট প্রয়োজনীয়তা আছে।  কোন কাজে সহজেই হাল ছেড়ে দেয়া যাবেনা। একবার না পারলে আবার,  সেবারও না পারলে আবার…  এভাবে চেষ্টা করে যেতে হবে। সফলতা আসবেই !  রবার্ট ব্রুসের গল্পটা হয়তো সবারই জানা।  তিনি ছয়বার যুদ্ধে হারার পরে যখন আশা ছেড়ে দিলেন তখন এক অধ্যবসায়ী মাকড়সার  কাছ থেকে অনুপ্রেরিত হলেন।  সপ্তমবারের মতো আবার যুদ্ধ করলেন এবং নিজের রাজ্য ফিরে পেলেন !  এভাবেই অধ্যবসায়ি হতে হবে এখন শখের গোয়েন্দাকে…  পর্যবেক্ষক:  ধরুন একদিন আপনি আপনার তিন বন্ধুসহ কোথাও ঘুরতে গেলেন, বাসায় ফিরে আসার পর  কেউ যদি আপনাকে বলে আপনার উমুক বন্ধু কেমন জুতা পড়েছিল !  তখন আপনি বলতে পারলেন না, আর অবাক হলেন নিজের প্রতি !  এমন কিছু হওয়াটা স্বাভাবিক।  হয়তো অনেকক্ষণ সাথে ছিলেন কিন্তু কোন একটা বিষয় আপনার  মনেই নেই ! হতে পারে কাপড়ের রঙ, জুতা কিংবা অন্য কিছু। সবার পর্যবেক্ষণ ক্ষমতা একরকম না।  তবে চাইলে কিছুটা হলেও ঝালিয়ে নেয়া যায় তা। একবার ভাবুনতো প্রথম উদাহরণের কথা।  কেনো আপনার জুতার কথা মনে ছিলনা? আপনার মনে ছিলনা কারণ আপনি তা মনে রাখার  চেষ্টাও করেননি ! যদি করতেন তাহলে হয়তো ঠিকই মনে রাখতে পারতেন।  শখের গোয়েন্দা হতে চাইলে চারপাশের পরিবেশ, কাপড়-চোপড়, ব্যবহার, বেক্ষাপ্পা কিছু, চেহারা,  আচার-ব্যবহার, নাম ইত্যাদিতে ভালোভাবে নজড় দিতে হবে। এই গুণটা থাকা খুবই দরকারি।  অনুমাননির্ভর না হওয়া:  কখনোই শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোন সিদ্ধান্ত নিয়ে নেয়া উচিত হবেনা।  যতক্ষণ না যথাযথ প্রমাণাদি হাতে আসে তার আগ পর্যন্ত কোন বিষয়ের  শুধু অনুমানের উপর সিদ্ধান্ত নেয়া যাবেনা।  আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলা যাবেনা:  কাউকেই সন্দেহবশত প্রথমেই অপরাধী বা কাউকে প্রথমেই অপরাধীর তালিকা থেকে খারিজ  করে দেয়া যাবেনা। তথ্য-প্রমাণ না পাওয়া অবধি নিজের অনুমানের উপর কোন সিদ্ধান্ত নেয়া যাবেনা।  হয়তো প্রথমে আপনি এমন কাউকে অপরাধী ভেবে বসে আছেন যে মোটেও অপরাধটা করেনি।  কিংবা এমন কাউকে নির্দোষ ভাবছেন যেই কিনা আসল অপরাধী।  স্মৃতিশক্তি:  শখের গোয়েন্দার জন্যে ভালো স্মৃতিশক্তি থাকাটাও বাঞ্ছনীয়।  বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হলে চাই প্রখর স্মৃতিশক্তি।  সব গুণ থাকার পরেও এই গুণটি না থাকলে ফলাফল শূণ্য।  বিভিন্ন অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে পরবর্তীতে প্রয়োগের জন্যেও এর দরকার আছে।  যারা মনে করেন তাদের স্মৃতিশক্তি ক্ষীণ।  তারা নিয়মিত ছোটখাট অনুশীলনের মাধ্যমে তা ঝালিয়ে নিতে পারেন।  কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটা লেখা দেয়ার চেষ্টা করবো।  পরিচয় আত্মগোপন:  নিরাপত্তার খাতিরে অনেক সময়েই আপনাকে হয়তো  আপনার পরিচয় আত্মগোপন করতে হতে পারে।  আর সেজন্যে আপনাকে নিজের পরিচয় গোপন করে সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে নিজেকে  সেভাবে তুলে ধরার যোগ্যতা অর্জন করতে হবে।  ভালো ব্যবহার:  ভালো ও মার্জিত ব্যবহার অন্যের কাছে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।  কখনোই কারো উপর নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না।  আর অমার্জিত আচরণতো ভুলেও না।  এমন কিছু করা যাবেনা যাতে তদন্তে কারো বিন্দুমাত্র সন্দেহ হয়…  শোনার দক্ষতা:  একজন গোয়েন্দা মাত্রই একজন ভালো শ্রোতা।  কারো সাক্ষাৎকার নেয়ার সময় কিংবা কারো থেকে কোন তথ্য জানার সময়  আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে।  প্রতিটি কথা ভালো ভাবে শোনার চেষ্টা করতে হবে একই সাথে মনে রাখতে হবে।  আর একজন ভালো শ্রোতা স্বাভাবিক অর্থেই মানুষের কাছে প্রিয়। আপনি কোথাও আড্ডা দিচ্ছেন।  কোন একটা বিষয়ে একদম সেরকম একটা বয়ান দিতেছেন এমন সময় আপনারই  কোন বন্ধু বারবার আপনার কথার মাঝে বাঁধা দিয়ে নিজের কিছু কথা যোগ করছে।  বারবার আপনার বন্ধুর বাগড়া দেয়াটা আপনার কাছে বিরক্তিকর মনে হবে।  পক্ষান্তরে যারা মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয় মানুষ তাদেরকে পছন্দ করে…  তাই আপনাকে একজন ভালো শ্রোতাও হতে হবে।  বডি ল্যাংগুয়েজ:  মানুষের বডি ল্যাংগুয়েজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।  মিথ্যা বলার সময় মানুষের চেহারার এক্সপ্রেশন কেমন হয় কিংবা সত্য বলার সময়  কেমন হয় সেগুলো জানতে হবে।  একই সাথে কেউ কোন তথ্য লুকালে সেগুলোও তার শরীরের অঙ্গভঙ্গিমায় ফুটে উঠে।  মানুষের বডি ল্যাংগুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকলে সহজেই অনেক কিছু বোঝা যাবে।  ব্যায়াম:  নিয়মিত ব্যায়াম শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করবে।  তাছাড়া শরীরকে শক্তপোক্ত ও সহনশীল করে তুলতেও ব্যায়ামের প্রয়োজন আছে।  শারীরিক, মানসিক দুই প্রকার উন্নতিই সাধিত হবে।  পরিবেশের সাথে মানিয়ে নেয়া:  সবরকম পরিবেশ পরিস্তির সাথেই নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।  “গোয়েন্দা হইতে চান কিন্তু গোয়াল ঘড়ে থাকতে ডরান” তাহলে কিন্তু হবেনা।  সবরকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে।  নিজের উপর আস্থা রাখতে হবে:  উপরের সবগুলো গুণের সাথে আরেকটি গুণ যেটি না থাকলেই নয় !  সেটি হচ্ছে নিজের উপর প্রবল বিশ্বাস ও আস্থা। আত্মবিশ্বাস না থাকলে  কোন কাজেই সফলতা পাওয়া সম্ভব না। সফল হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে।  একবার আমেরিকার এক গির্জায় সেখানকার ধর্মযাজক সবাইকে জিজ্ঞেস করলেন তাদের মধ্যে কে কে স্বর্গে যাবে।  এতে কিছু মানুষ হাত তুলল। এবার তিনি জিজ্ঞেস করলেন কারা কারা নরকে যাবে।  আগেরবার যারা হাত তোলেনি তাদের সবাই হাত তুললো, শুধু একজন ছাড়া।  তিনি ছিলেন খুবই সাধারণ গোছের একজন মানুষ ।  এবার ধর্মযাজক সেই একজনকে জিজ্ঞেস করলো “তুমি কোথায় যেতে চাও?”  জবাবে ঐ ব্যক্তি বললো “আমার ইচ্ছে করে হোয়াইট হাউজে যেতে”…  এর অনেক সময় পরে আমেরিকার এক প্রদেশের গভর্নর হওয়ার সুযোগ পান।  কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন।  তার স্ত্রী তার এই কাজের জন্যে অনেক আফসোস করে।  কিন্তু তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন  “গভর্নরের চেয়ে প্রেসিডেন্ট পদ নিশ্চয়ই শ্রেষ্ঠ ! আর তা একদিন আমি হবোই”।  এই ঘটনার কয়েক বছর পরেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট নিযুক্ত হন।  তিনি ছিলেন আব্রাহাম লিংকন ।  যেহেতু এই পর্যন্ত লেখাটা পড়ে এসেছেন সেহেতু ধরেই নিতে পারি  যে আপনি একজন শখের গোয়েন্দা হতে ইচ্ছুক !  উপরের গুণাবলির মধ্যে আপনার কোনগুলো আছে আর কোনগুলোতে ঘাটতি আছে বলে মনে করেন?  কমেন্টে জানান আমাদের।

ছোটবেলা থেকে গোয়েন্দা হওয়ার শখ কার না আছে!!!
আমি আপনাদের সেই শখ পুরনের জন্য
কিছু উপদেশ ও পরামর্শ দিবো বলে আজ এই লিখাটা লিখছি।
লেখার গভীরে যাওয়ার আগেই বলে নিচ্ছি লেখার উদ্দেশ্য শুধুই সাধারণ ধারণা দেয়া।
একটু চেষ্টা করলে যে কারো পক্ষেই পারা সম্ভব। আজ চেষ্টা করবো নতুন কিছু শেখাতে এবং শিখতে।
আর চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু কম সময়ের ব্যবধানে নতুন লেখা দিতে পারা যায় তা দিতে।
শুধু দরকার সবার মতামত।
তো! শুরু করা যাক---
একজন গোয়েন্দাকে একই সাথে প্রখর বুদ্ধিসম্পন্ন, শক্তিশালী, উপস্থিত বুদ্ধিসম্পন্ন, জ্ঞানী।
অপরাধ বিজ্ঞান,পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানসহ আরো
বিভিন্ন বিষয়ের জ্ঞানও রাখতে হবে।
এগুলো গেলো গতবাধা কথা, আমরা হতে চাচ্ছি শখের গোয়েন্দা।
যেহেতু আমরা উচ্চমাত্রার গোয়েন্দা হওয়ার চেষ্টা করছিনা সেহেতু এগুলোর কোন কোন বিষয়ে
হালকা পাতলা ধারণা থাকলেই হবে।
আর নিতান্তই প্রয়োজনীয় বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের পরবর্তী
লেখাগুলোতে আলোকপাত করা হবে।
আজ আমরা আলোচনা করবো করবো এমন কিছু গুণাবলি নিয়ে যা
একজন শখের গোয়েন্দার না থাকলেই নয়।
সন্দেহপ্রবণতা:
একজন শখের গোয়েন্দা হিসেবে আপনার মধ্যে অবশ্যই সন্দেহপ্রবণতা থাকতে হবে।
যেবিষয়ে গোয়েন্দাগিরি করবেন সে বিষয়ের সাথে সংযুক্ত সবাইকেই সন্দেহ করা শিখতে হবে।
তাহলে সবার সম্পর্কেই যেকোনো তথ্য আপনার সহজে বিশ্বাস হবেনা যতক্ষণনা সেটার প্রমাণ মিলছে।
তবে একটা বিষয়, যখন তদন্ত করবেন তখন নিজের মধ্যে সন্দেহপ্রবণতাটা রাখবেন।
এই গুণটা সবসময়ের জন্যে আয়ত্তে এনে ফেলাটা ঠিক হবেনা।
তাহলে অনেক সময় নিজের খুব কাছের মানুষদেরও বিশ্বাস করতেও কষ্ট হবে।
আর সেটা কারোই কাম্য নয়।
জানার আগ্রহ:
সঠিক ও সত্য তথ্য জানার জন্যে অদম্য চেষ্টা করতে হবে।
আর সে জন্যে চাই নিঃস্বার্থ ভালোবাসার মতই নিঃস্বার্থ আগ্রহ !
তাছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্যেও প্রচুর আগ্রহ থাকতে হবে।
বিভিন্ন বিষয়ে ভালো ধারণা রাখলে সেগুলো পরবর্তিতে
কখনো না কখনো কাজে আসবেই !
বই পড়া:
উপরের টাইটেলটা দেখে অনেকেই অবাক হতে পারেন যে বই পড়া তদন্তে কি সহায়তা করবে !
অবাক হওয়ার কিছু নেই। বই পড়ার অভ্যাস অনেক বিষয়ে গভীর ধারণা দিতে সহায়তা করবে।
গল্প-উপন্যাস পড়া যেতে পারে। তবে বিষয়ভিত্তিক বইগুলো পড়ার অভ্যাস থাকলে সেটা খুব কাজে দিবে।
ধরূণ কোন তদন্তের কাজে বের হলেন সাইকেল নিয়ে। হঠাতই আপনার পায়ের পেশীতে খিঁচুনি ধরলো !
এখন আশেপাশে কোন ডাক্তার নেই যে আপনাকে উদ্ধার করবে এই অবস্থা থেকে।
কিন্তু আপনি একজন বিচক্ষণ মানুষ। আপনি কোন একটা বইয়ে বা আর্টিকেলে জেনেছেন কিভাবে
পেশীর খিঁচুনি থেকে মুক্তি পাওয়া যায় ।
তখন আপনি আপনার জানা তথ্য প্রয়োগ করে নিজেই নিজেকে উদ্ধার করতে পারেন।
অধ্যবসায়:
ছোটবেলায় এমনকি নবম দশম শ্রেণীতেও কম বেশি সবাই অধ্যবসায় রচনাটা পড়ে থাকবেন
(না পড়লে সেটা আপনার দুর্ভাগ্য বলা যেতে পারে) !
শখের গোয়েন্দা হতে অধ্যবসায়েরও যথেষ্ট প্রয়োজনীয়তা আছে।
কোন কাজে সহজেই হাল ছেড়ে দেয়া যাবেনা। একবার না পারলে আবার,
সেবারও না পারলে আবার…
এভাবে চেষ্টা করে যেতে হবে। সফলতা আসবেই !
রবার্ট ব্রুসের গল্পটা হয়তো সবারই জানা।
তিনি ছয়বার যুদ্ধে হারার পরে যখন আশা ছেড়ে দিলেন তখন এক অধ্যবসায়ী মাকড়সার
কাছ থেকে অনুপ্রেরিত হলেন।
সপ্তমবারের মতো আবার যুদ্ধ করলেন এবং নিজের রাজ্য ফিরে পেলেন !
এভাবেই অধ্যবসায়ি হতে হবে এখন শখের গোয়েন্দাকে…
পর্যবেক্ষক:
ধরুন একদিন আপনি আপনার তিন বন্ধুসহ কোথাও ঘুরতে গেলেন, বাসায় ফিরে আসার পর
কেউ যদি আপনাকে বলে আপনার উমুক বন্ধু কেমন জুতা পড়েছিল !
তখন আপনি বলতে পারলেন না, আর অবাক হলেন নিজের প্রতি !
এমন কিছু হওয়াটা স্বাভাবিক।
হয়তো অনেকক্ষণ সাথে ছিলেন কিন্তু কোন একটা বিষয় আপনার
মনেই নেই ! হতে পারে কাপড়ের রঙ, জুতা কিংবা অন্য কিছু। সবার পর্যবেক্ষণ ক্ষমতা একরকম না।
তবে চাইলে কিছুটা হলেও ঝালিয়ে নেয়া যায় তা। একবার ভাবুনতো প্রথম উদাহরণের কথা।
কেনো আপনার জুতার কথা মনে ছিলনা? আপনার মনে ছিলনা কারণ আপনি তা মনে রাখার
চেষ্টাও করেননি ! যদি করতেন তাহলে হয়তো ঠিকই মনে রাখতে পারতেন।
শখের গোয়েন্দা হতে চাইলে চারপাশের পরিবেশ, কাপড়-চোপড়, ব্যবহার, বেক্ষাপ্পা কিছু, চেহারা,
আচার-ব্যবহার, নাম ইত্যাদিতে ভালোভাবে নজড় দিতে হবে। এই গুণটা থাকা খুবই দরকারি।
অনুমাননির্ভর না হওয়া:
কখনোই শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোন সিদ্ধান্ত নিয়ে নেয়া উচিত হবেনা।
যতক্ষণ না যথাযথ প্রমাণাদি হাতে আসে তার আগ পর্যন্ত কোন বিষয়ের
শুধু অনুমানের উপর সিদ্ধান্ত নেয়া যাবেনা।
আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলা যাবেনা:
কাউকেই সন্দেহবশত প্রথমেই অপরাধী বা কাউকে প্রথমেই অপরাধীর তালিকা থেকে খারিজ
করে দেয়া যাবেনা। তথ্য-প্রমাণ না পাওয়া অবধি নিজের অনুমানের উপর কোন সিদ্ধান্ত নেয়া যাবেনা।
হয়তো প্রথমে আপনি এমন কাউকে অপরাধী ভেবে বসে আছেন যে মোটেও অপরাধটা করেনি।
কিংবা এমন কাউকে নির্দোষ ভাবছেন যেই কিনা আসল অপরাধী।
স্মৃতিশক্তি:
শখের গোয়েন্দার জন্যে ভালো স্মৃতিশক্তি থাকাটাও বাঞ্ছনীয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হলে চাই প্রখর স্মৃতিশক্তি।
সব গুণ থাকার পরেও এই গুণটি না থাকলে ফলাফল শূণ্য।
বিভিন্ন অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে পরবর্তীতে প্রয়োগের জন্যেও এর দরকার আছে।
যারা মনে করেন তাদের স্মৃতিশক্তি ক্ষীণ।
তারা নিয়মিত ছোটখাট অনুশীলনের মাধ্যমে তা ঝালিয়ে নিতে পারেন।
কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটা লেখা দেয়ার চেষ্টা করবো।
পরিচয় আত্মগোপন:
নিরাপত্তার খাতিরে অনেক সময়েই আপনাকে হয়তো
আপনার পরিচয় আত্মগোপন করতে হতে পারে।
আর সেজন্যে আপনাকে নিজের পরিচয় গোপন করে সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে নিজেকে
সেভাবে তুলে ধরার যোগ্যতা অর্জন করতে হবে।
ভালো ব্যবহার:
ভালো ও মার্জিত ব্যবহার অন্যের কাছে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।
কখনোই কারো উপর নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না।
আর অমার্জিত আচরণতো ভুলেও না।
এমন কিছু করা যাবেনা যাতে তদন্তে কারো বিন্দুমাত্র সন্দেহ হয়…
শোনার দক্ষতা:
একজন গোয়েন্দা মাত্রই একজন ভালো শ্রোতা।
কারো সাক্ষাৎকার নেয়ার সময় কিংবা কারো থেকে কোন তথ্য জানার সময়
আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে।
প্রতিটি কথা ভালো ভাবে শোনার চেষ্টা করতে হবে একই সাথে মনে রাখতে হবে।
আর একজন ভালো শ্রোতা স্বাভাবিক অর্থেই মানুষের কাছে প্রিয়। আপনি কোথাও আড্ডা দিচ্ছেন।
কোন একটা বিষয়ে একদম সেরকম একটা বয়ান দিতেছেন এমন সময় আপনারই
কোন বন্ধু বারবার আপনার কথার মাঝে বাঁধা দিয়ে নিজের কিছু কথা যোগ করছে।
বারবার আপনার বন্ধুর বাগড়া দেয়াটা আপনার কাছে বিরক্তিকর মনে হবে।
পক্ষান্তরে যারা মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয় মানুষ তাদেরকে পছন্দ করে…
তাই আপনাকে একজন ভালো শ্রোতাও হতে হবে।
বডি ল্যাংগুয়েজ:
মানুষের বডি ল্যাংগুয়েজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
মিথ্যা বলার সময় মানুষের চেহারার এক্সপ্রেশন কেমন হয় কিংবা সত্য বলার সময়
কেমন হয় সেগুলো জানতে হবে।
একই সাথে কেউ কোন তথ্য লুকালে সেগুলোও তার শরীরের অঙ্গভঙ্গিমায় ফুটে উঠে।
মানুষের বডি ল্যাংগুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকলে সহজেই অনেক কিছু বোঝা যাবে।
ব্যায়াম:
নিয়মিত ব্যায়াম শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করবে।
তাছাড়া শরীরকে শক্তপোক্ত ও সহনশীল করে তুলতেও ব্যায়ামের প্রয়োজন আছে।
শারীরিক, মানসিক দুই প্রকার উন্নতিই সাধিত হবে।
পরিবেশের সাথে মানিয়ে নেয়া:
সবরকম পরিবেশ পরিস্তির সাথেই নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।
“গোয়েন্দা হইতে চান কিন্তু গোয়াল ঘড়ে থাকতে ডরান” তাহলে কিন্তু হবেনা।
সবরকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে।
নিজের উপর আস্থা রাখতে হবে:
উপরের সবগুলো গুণের সাথে আরেকটি গুণ যেটি না থাকলেই নয় !
সেটি হচ্ছে নিজের উপর প্রবল বিশ্বাস ও আস্থা। আত্মবিশ্বাস না থাকলে
কোন কাজেই সফলতা পাওয়া সম্ভব না। সফল হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
একবার আমেরিকার এক গির্জায় সেখানকার ধর্মযাজক সবাইকে জিজ্ঞেস করলেন তাদের মধ্যে কে কে স্বর্গে যাবে।
এতে কিছু মানুষ হাত তুলল। এবার তিনি জিজ্ঞেস করলেন কারা কারা নরকে যাবে।
আগেরবার যারা হাত তোলেনি তাদের সবাই হাত তুললো, শুধু একজন ছাড়া।
তিনি ছিলেন খুবই সাধারণ গোছের একজন মানুষ ।
এবার ধর্মযাজক সেই একজনকে জিজ্ঞেস করলো “তুমি কোথায় যেতে চাও?”
জবাবে ঐ ব্যক্তি বললো “আমার ইচ্ছে করে হোয়াইট হাউজে যেতে”…
এর অনেক সময় পরে আমেরিকার এক প্রদেশের গভর্নর হওয়ার সুযোগ পান।
কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন।
তার স্ত্রী তার এই কাজের জন্যে অনেক আফসোস করে।
কিন্তু তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন
“গভর্নরের চেয়ে প্রেসিডেন্ট পদ নিশ্চয়ই শ্রেষ্ঠ ! আর তা একদিন আমি হবোই”।
এই ঘটনার কয়েক বছর পরেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট নিযুক্ত হন।
তিনি ছিলেন আব্রাহাম লিংকন ।
যেহেতু এই পর্যন্ত লেখাটা পড়ে এসেছেন সেহেতু ধরেই নিতে পারি
যে আপনি একজন শখের গোয়েন্দা হতে ইচ্ছুক !
উপরের গুণাবলির মধ্যে আপনার কোনগুলো আছে আর কোনগুলোতে ঘাটতি আছে বলে মনে করেন?
কমেন্টে জানান আমাদের।
কিভাবে গোয়েন্দা হওয়া যায় কিভাবে গোয়েন্দা হওয়া যায় Reviewed by Admin on October 31, 2018 Rating: 5

ঘরে বসেই তৈরী করুন নিজের স্মার্ট মিনি কম্পিউটার মাত্র ৩০০০ টাকা

June 27, 2018
ঘরে বসেই তৈরী করুন নিজের স্মার্ট মিনি কম্পিউটার মাত্র ৩০০০ টাকা


আজকাল ইন্টারনেটের যুগে বাংলাদেশ যখন ডিজিটাল হতে চলেছে তবুও আমাদের সবার নিকট কি কম্পিউটার আছে?
কম্পিউটার মানেই আমরা মনে করি ইয়া বড় একখানা টিভি সাইজ মনিটর যার মূল্য ৩০/৪০ হাজার টাকা!
আবার স্লিম ল্যাপটপ কিনতে গেলে তো পঞ্চাশ হাজার হতে লাখ টাকা পর্যন্ত লাগে এতো টাকা কি সকলের পক্ষে সহজলভ্য?
আসুন এবার ঘরে বসেই মাত্র ৩০০০ টাকাতে নিজের জন্য একটা মিনি পিসি বানিয়ে নিন:
মিনি পিসি হলো সেই কম্পিউটার যা আকারে হবে খুবই ছোট অনেকটা পাওয়ার ব্যাংক সাইজের আর সেটা হবে ল্যাপটপের মতোই স্লিম। আর মূল্যের দিক থেকে মাত্র ৩০০০ টাকা যা কিনা একটা এনড্রোয়েড ফোনের চেয়েও কম দামে পেতে পারেন।
মূলত এখানে মিনি পিসি তৈরী করতে আপনি Raspberry Pi 3 Model B এর একটি আর্ডুইনো প্রজেক্ট ব্যবহার করবেন।
গুগল হতে দেখে নিন বর্তামানে এর মূল্য:
লিংক পেতে পারেন: https://www.raspberrypi.org/blog/raspberry-pi-3-on-sale/
আসুন দেখি এই রাসবেরি পাই এর বৈশিষ্ট্য:
*Quad core 1.2GHz Broadcom BCM2837 CPU (64-bit ARM Cortex A53)
*1GB RAM
*BCM43143 WiFi (802.11n)
*Bluetooth Low Energy (BLE)
*40 pin GPIO
*4x USB 2 ports
*CSI camera port
*DSI display port
*MicroSD card slot
*HDMI
*4 pole stereo and composite video port
*Upgraded Switched power source up to 2.4A
ডাইনামিক চিত্র:
মূলত এটি নিজেই একটি সেল্ফ অ্যারেঞ্জড সার্কিট তাই আলাদা করে এটির সোটআপ করার প্রয়োজন নেই, আপনি পিনের সহিত মিনি মনিটর (টিএফটি স্ক্রিন) এবং ইউএসবি হতে কিবোর্ড এবং মাউসে কানেক্ট করিয়ে মোবাইল চার্জার হতে পাওয়ার সাপ্লাই করে এমন একটি পকেট সাইজ পিসি বানিয়ে নিতে পারেন। এছাড়াও এতে এসডি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিলেই রেডি আপনার স্মার্ট মিনি পিসি।
অপারেটিং সিস্টেম:
*রাসবেরি
*উইন্ডোজ ১০
*কালি লিনাক্স
এতে আলাদা করে কাস্টম রম নিতে পারবেন তাই আর মেমরী স্কেস নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
আসুন এবার নিজেই রাসবেরি পাই হতে মিনি পিসি তৈরীর ডেমো দেখে নিই: https://youtu.be/UdM6RjPdn9w
কাজ:
অন্যান্য কম্পিউটারে যা যা করতে পারেন তাই করতে পারবেন এই পিসি হতে যেমন ডাটা এন্ট্রির কাজ, ওয়েব ডেভলপিং, সফটওয়ার ডেভেলপিং, ইন্টারনেট ব্রাউজিং, গ্রাফিক্স ডিজাইন(কাস্টম রম ইমপোর্ট) সহ আউটসোর্সিং এর যাবতীয় কাজ করতে পারবেন।
মিনি পিসি এর লুকআপ:
কিভাবে আপনি রাসবেরি পাই পাবেন?
সত্য বলতে বাংলাদেশে এটা এভিলেবল নয় তবে আপনি এমাজন হতে সংগ্রহ করতে পারেন তবে তাদের ট্রান্সপারেসি খরচ বেশী পড়বে।
আপনি চাইলে আমার নিকট হতে এমন সেট রাসবেরি পাই পিসি (আপারেটিং সিস্টেম ইনস্টলসহ) টোটাল সেটআপ মিনি পিসি নিতে পারেন উক্ত মাত্র ৩০০০ টাকা হতে।
এখন আপনি আমাকে কিভাবে ট্রাস্ট করবেন?
দেখুন বিশ্বাসে পৃথিবী টিকে আছে আর বিশ্বাস নিয়ে আমরা বাঁচি। এছাড়া আমি টেকটিউনসের ভেরিফাইড ব্যাজ প্রাপ্ত টিউনার তাই আশা করি টাকার বিষয়ে নিশ্চিত হতে পারেন (আমার প্রোফাইল লিংক→ https://www.techtunes.com.bd/tuner/ornobahsan )
এছাড়া ব্যক্তিগত পরিচয়ে আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি সাব ইনস্পেকটর হিসেবে তাই চাইলে আপনি সরাসরি আমার সাথে মিট করতেও পারেন (ধানমন্ডি থানা)। আমার সাথে যোগাযোগ করতে কিংবা পিসি পেতে ইমেইল করতে পরেন
ঘরে বসেই তৈরী করুন নিজের স্মার্ট মিনি কম্পিউটার মাত্র ৩০০০ টাকা ঘরে বসেই তৈরী করুন নিজের স্মার্ট মিনি কম্পিউটার মাত্র ৩০০০ টাকা Reviewed by Admin on June 27, 2018 Rating: 5

ফেসবুকে গ্রুপ চালিয়ে আয়ের সুযোগ!

June 26, 2018
ফেসবুকে গ্রুপ চালিয়ে আয়ের সুযোগ!

গত বুধবার সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ফেসবুক, ফেসবুক গ্রুপের জন্য একটি পাইলট প্রোগাম ঘোষণা করেছে, যার মাধ্যমে গ্রুপের অ্যাডমিনিস্ট্রররা পেইড কনটেন্টের অপশন রাখতে পারবেন। পেইড কনটেন্ট দেখার জন্য গ্রুপের সদস্যদের অর্থ প্রদান করতে হবে।
নির্দিষ্ট কিছু গ্রুপের সদস্যরা মাসিক ফির বিনিময়ে সেই গ্রুপের ভিডিও, টিউটোরিয়াল, পরামর্শসহ এক্সক্লুসিভ কনটেন্টগুলো দেখতে পারবে। মাসিক ফি ৪.৯৯ ডলার থেকে ২৯.৯৯ ডলার এর মধ্যে হবে।
বর্তমানে ফেসবুকের এই পাইলট প্রকল্পটির আওতায় খুব সীমিত সংখ্যক গ্রুপ রয়েছে।
ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর (গ্রুপ) অ্যালেক্স ডেভ বলেন, ‘ডেকলাটার মাই হোম’ নামের একটি গ্রুপ ‘অর্গানাইজ মাই হোম’ নামে পেইড সাবগ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের মাসিক সাবক্রিপশন ফি ১৪.৯৯ ডলার। মাসিক এই সাবক্রিপশন ফি প্রদানের মাধ্যমে সদস্যরা গ্রুপটির অন্যান্য সদস্যের সঙ্গে গ্রুপের নির্দিষ্ট প্রজেক্টে কাজ করতে পারবে।
‘গ্রোন অ্যান্ড ফ্লোন প্যারেন্টস’ নামে আরেকটি গ্রুপ পেইড সাবগ্রুপ ‘কলেজ অ্যাডমিশন অ্যান্ড অ্যাফোর্ডাবিলিটি’ তৈরি করেছে, এই গ্রুপের মাসিক সাবক্রিপশন ফি ২৯.৯৯ ডলার। এটি কলেজ কাউন্সিলারদের জন্য নিবেদিত একটি গ্রুপ।
গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটররা সাবক্রিপশন ফি পর্যবেক্ষণ এবং সংগ্রহ করতে পারবে ফেসবুকের মাধ্যমে। ফেসবুক জানিয়েছে, এই সাবক্রিপশন ফি থেকে কোনো অর্থ তারা কেটে রাখবে না।
অর্থের বিনিময়ে সেবার পদক্ষেপ ফেসবুকের এটিই প্রথম নয়। গত মার্চে ফেসবুক পরীক্ষামূলকভাবে ভিডিও নির্মাতাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও নির্মাণে অর্থ আয়ের সেবা চালু করেছিল। অর্থ আয়ের এই সুযোগটাকে বলা যায় আরো বাড়িয়ে দিল ফেসবুকের নতুন পেইড গ্রুপ প্রকল্প।
ব্যবহারকারীদের আরো উন্নত সেবা প্রদান করার জন্য ফেসবুক পেইড সাবক্রিপশন সেবাগুলা নিয়ে কাজ করছে। স্পোটিফাই এবং ইউটিউবের মতো সাইটগুলোও তাদের বিনামূল্যের সাইটে সাবক্রিপশন মডেল যুক্ত করেছে।
ফেসবুকে গ্রুপ চালিয়ে আয়ের সুযোগ! ফেসবুকে গ্রুপ চালিয়ে আয়ের সুযোগ! Reviewed by Admin on June 26, 2018 Rating: 5

গুগল ক্রোমে আসছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ

June 26, 2018

গুগল ক্রোমে আসছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ

রাস্তায় আছেন, ফোন থেকেই অফিসের জরুরি একটা কাজ করতে হবে, তখনই দেখলেন ফোনে ডাটা নাই। আবার কোনও বন্ধুকে মেসেজ করবেন একটা ছবি বা লেখার লিংক অথচ আশপাশে ওয়াইফাই এর চিহ্নমাত্র নেই। তখন? মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আপনার আর করণীয় কিছুই থাকে না! সেই সমস্যা দূর করতে আসছে গুগল ক্রোমের নতুন ফিচারটি।

জানা যায়, গুগল ক্রোমের নতুন সংস্করণে থাকছে এমন ফিচার যাতে অফলাইন থাকলেও ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে।

আপনার ব্রাউজিং হিস্টোরি, অবস্থান ইত্যাদির উপর নির্ভর করে গুগল অনেক কিছুই এবার থেকে আগাম নামিয়ে রাখবে। ফলে যখন নেট কানেকশন থাকবে না, তখনও সে সব জিনিস চাইলে আপনার সামনে হাজির করে দেবে।
গুগলের অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড এর প্রোডাক্ট ম্যানেজার আমান্দা বোস জানিয়েছেন, ইন্টারনেট কানেকশন ব্যাহত হলেও এবার অ্যান্ড্রয়েড ফোনে নেট ব্যবহার করা যাবে।

ভারতে তো বটেই, নাইজেরিয়া বা ব্রাজিলের মতো শতাধিক দেশেও এই ফিচার মিলবে। প্লে-স্টোর থেকে ক্রোমের এই নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে।
গুগল ক্রোমে আসছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ গুগল ক্রোমে আসছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ Reviewed by Admin on June 26, 2018 Rating: 5

ফর্সা বাচ্চা পেতে গর্ভাবস্থায় যা খাবেন

June 25, 2018

আমাদের দেশের সব গর্ভবতী মায়ের একই প্রত্যাশা, তিনি যেন একটি সুস্থ, সুন্দর ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এ জন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়ম-কানুন মেনে চলেন। তারা গর্ভাবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান ফর্সা হবে! যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও ফর্সা বাচ্চার চাহিদা মনের গভীরে রয়েই যায়।
বিশেষজ্ঞদের মতে, খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা-মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা রয়েছে, গর্ভবতী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয়, তার ওপর বাচ্চার বর্ণ নির্ভর করে। এতে বাচ্চা ফর্সাও হতে পারে! আর আপনারও যদি দৃঢ় বিশ্বাস থাকে এসব পুরাণ কথায়, তাহলে এসব সাদা খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন।
যদিও এসব খেয়ে বাচ্চার রঙ ফর্সা হবে এমন নিশ্চিয়তা কোন চিকিৎসকই দিতে পারেননি। তবে আপনিও যদি ওই পুরনো কথা বিশ্বাস করেন, তাহলে গর্ভাবস্থায় ওইসব খাবার খেয়ে দেখতে পারেন। তাহেল দেরি কেন আসুন জেনে ওই খাবারগুলো সম্পর্কে কিছু তথ্য-
নারকোল: 
আপনি যদি ফর্সা বাচ্চা চান, তাহলে নারকেলের সাদা শ্বাসটা খাওয়ার অভ্যেস করুন। কারণ সাদা শ্বাস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে।
জাফরান-দুধ: 
অনেক নারী গর্ভাবস্থায় কেশর দুধ খান। তাদের বিশ্বাস যে কেশর সন্তানকে ফর্সা হতে সাহায্য করে। কেশর গর্ভে বেড়ে ওঠা বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে।
দুধ: 
গর্ভাবস্থায় প্রতিটি নারীর উচিত বেশি করে দুধ খাওয়া। দুধ বাড়ন্ত ভ্রুণের সুগঠনের জন্য অবশ্যই দরকার।
ডিম: 
বাচ্চার রঙ ফর্সার জন্য চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশ খাওয়া উচিত।
বাদাম: 
আপনি যদি ফর্সা সন্তান চান, তাহলে গর্ভাবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড বাদাম খান।অনেকেই বিশ্বাস করেন, বাদাম মিশ্রিত দুধ গায়ের রঙ পরিষ্কার করতে সাহায্য করে, তাই গর্ভাবস্থায় খাওয়া উচিত।
ঘি: 
গবেষণায় দেখা গেছে, যেসব নারীর খাবারের মধ্যে ঘি-এর মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। অন্যদিকে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী, ঘি ভ্রুণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক। তাই তেলের জায়গায় ঘি খান।
মৌরি: 
মৌরি ভেজানো পানি ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকরী। গর্ভবতী নারীদের প্রতিদিন সকালে ৩ মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত। এতে অবশ্য গা বমি ভাবটাও অনেকটা কেটে যায়।
কমলা লেবু: 
গর্ভাবস্থায় রসাল ফলের মধ্যে কমলা লেবু অবশ্যই খাওয়া উচিত। এটি ভিটামিন সি-এ ভর্তি, যা বাড়ন্ত বাচ্চার পক্ষে খুব ভালো এবং ত্বকের রঙ উজ্জ্বল করতেও সহায়ক।
ফর্সা বাচ্চা পেতে গর্ভাবস্থায় যা খাবেন ফর্সা বাচ্চা পেতে গর্ভাবস্থায় যা খাবেন Reviewed by Admin on June 25, 2018 Rating: 5

যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ট্র্যাক করবেন

June 24, 2018
https://assets.roar.media/Bangla/2018/05/AR-171129661.jpg?w=1080

যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ট্র্যাক করবেন




























সাধের ফোনখানা হারিয়ে যাবার ভয় কার না আছে! কিন্তু পাঠকরা জানেন কি, আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে খুঁজে বের করার অনেকগুলো সহজ উপায়ও রয়েছে? অবহেলার কারণে হয়ত সেগুলো ঘেঁটে দেখার সুযোগ হয় না অনেকেরই। কিন্তু একটু সচেতন হলে হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ফোনটিকেও ট্র্যাক করতে পারবেন নিজে নিজেই। এমনকি ফোনে থাকা নিজের ব্যক্তিগত ডাটা বেহাত হওয়ার হাত থেকেও পারবেন বাঁচাতে!
আমরা মূলত গুগলের সার্ভিস ব্যবহার করে ফোন ট্র্যাক করার পদ্ধতি সম্পর্কে জানবো। তবে তার সাথে সাথে ট্র্যাকিং এর জন্য ব্যবহৃত কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার সম্পর্কেও জানব। চলুন, শুরু করা যাক!

গুগলের সার্ভিস ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন

বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড মোবাইলে Find My Device (যা আগে Android Device Manager নামে পরিচিত ছিল) ফিচারটি Built in হিসাবেই দেওয়া থাকে। এই সার্ভিস চালু করা থাকলে এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের অবস্থান ট্র্যাক করা থাকবে, যাতে কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেলে আপনি অন্য আরেকটি ডিভাইস থেকে আপনার গুগল একাউন্টে প্রবেশ করে ফোনের অবস্থান জানতে পারেন, চাইলে আপনার ফোনটিকে লক করে দিতে পারেন, এমনকি আপনার ফোনের সকল তথ্য মুছেও দিতে পারেন দূরে বসে থেকেই।
কিন্তু এই সব কিছুই বৃথা হবে যদি আপনার ফোনে এই সার্ভিসটি চালু না করা থাকে। তাই প্রথমে আমাদেরকে এই সার্ভিস চালু করার পদ্ধতি সম্পর্কে জানা প্রয়োজন।

যেভাবে ফোনে Find My Device সার্ভিসটি চালু করবেন

নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে Find My Device সার্ভিসটি Settings এপ্লিকেশনে আগে থেকেই দেয়া থাকে। তবে আপনি যদি সেটা খুঁজে না পান তাহলেও চিন্তার কোনো কারণ নেই। Google Play Store থেকে আপনি যেকোনো সময় এই অ্যাপ্লিকেশনডাউনলোড করতে পারবেন। এই সার্ভিসটি সক্রিয় করার জন্য যা করতে হবে:
১. ফোনের Settings এ প্রবেশ করুন।
২. Security অপশনে যান।
৩. Device Administration অপশনে প্রবেশ করুন।
৪. Find My Device নামে যে অপশনটি আছে সেটিতে টিক মার্ক করুন অর্থাৎ চালু করুন।
Source: fossbytes.com
শুধুমাত্র এই অপশনটি সক্রিয় করে ফেললেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। একই সাথে ফোনের Location যাতে নিখুঁতভাবে ট্র্যাক করা যায় সেই ব্যবস্থাও তো করতে হবে! Location Accuracy এর জন্য যা করতে হবে:
১. পুনরায় Settings এ যান। সেখান থেকে Location অপশনে প্রবেশ করুন। উপরে ডানে দেখুন এটি চালু করা আছে কিনা। চালু না করা থাকলে সেটিকে সক্রিয় করুন।
২. এখন Mode অপশনে ক্লিক করে High Accuracy নির্বাচন করুন।
Source: fossbytes.com
৩. পুনরায় Location এ ফিরে যান এবং Google Location History নামের যে অপশন আছে সেটিতে প্রবেশ করুন। Use Location History নামে একটি অপশন পাবেন, সেটিকে চালু করে নিন।
Source: fossbytes.com
এসব ধাপ একে একে শেষ করলে আপনার ফোন তার অবস্থান জানানোর জন্য প্রস্তুত। তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, এই সার্ভিসটি কাজ করার জন্য আপনার ফোনের Wifi কিংবা ডাটা কানেকশন সক্রিয় থাকতে হবে।

Find My Device এবং ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে যেভাবে হারানো ফোন বের করবেন

১. যেকোনো ল্যাপটপ/স্মার্টফোনের ইন্টারনেট ব্রাউজার থেকে “Android.com/find”এই ঠিকানায় প্রবেশ করুন।
২. আপনার গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন।
৩. যদি আপনি একই গুগল একাউন্ট কয়েকটি ডিভাইসে ব্যবহার করে থাকেন তাহলে আপনি ডিভাইসগুলোর একটি তালিকা দেখতে পাবেন। সেই তালিকা থেকে আপনাকে নির্বাচন করতে হবে সেই ডিভাইসটিকে, যে ডিভাইসটির অবস্থান আপনি জানতে চান।
Source: fossbytes.com
আপনি যখন একটি ডিভাইস নির্বাচন করবেন তখনই গুগল ম্যাসের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান দেখতে পাবেন। একইসাথে আপনি ৩টি ভিন্ন অপশন দেখতে পাবেন।
১. “Play Sound” নামের অপশনটি বাছাই করলে আপনার ফোন একটানা ৫ মিনিট মিউজিক বাজিয়ে যাবে। এমনকি Silent Mode এ থাকাকালীন সময়েও এই অপশন কাজ করবে। আপনার চুরি হয়ে যাওয়া ফোন খুঁজতে অবশ্য এই অপশনের কোনো কাজ নেই। কিন্তু আপনার নিজের বাড়িতে যদি ফোন হারিয়ে যায় তাহলে সেটি খুঁজে বের করার জন্য এই সার্ভিসটি মোক্ষম।
২. “Lock” অপশন নির্বাচন করে আপনি ফোনকে লক করে দিতে পারবেন এবং তার সাথে ফোনের ডিসপ্লেতে একটি মেসেজও রেখে দিতে পারবেন। যদি আপনার ফোনে আগে থেকে কোনো সিকিউরিটি লক না দেওয়া থাকে তাহলে এই সার্ভিসটি খুব কাজে দেয়।
৩. “Erase” অপশনটি বাছাই করলে আপনার ফোনটির সকল ডাটা মুছে যাবে; যাকে আমরা সাধারণত Format  বলে থাকি। তবে মনে রাখবেন, এই অপশনটি বাছাই করলে একইসাথে আপনার গুগল একাউন্টের সমস্ত তথ্যও ঐ ফোন থেকে মুছে যাবে। যার ফলে আপনি সেটিকে আর ট্র্যাকও করতে পারবেন না। তবে আপনার কোনো গোপনীয় ডাটা যদি সেই ফোনে থেকে থাকে তাহলে এই অপশন নির্বাচন করার কোনো বিকল্প নেই।

ফোন খুঁজে বের করার জন্য কয়েকটি জনপ্রিয় থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন

গুগলের Built in সার্ভিসটি যদিও সর্বাধিক জনপ্রিয়, তবুও Google Play Store এর কয়েকটি অ্যাপ্লিকেশনের কথা না বললেই নয়। এসব অ্যাপ্লিকেশন Find My Device থেকেও কিছু বেশি সার্ভিস অফার করছে। এদের যেকোনো একটি আগে থেকে ফোনে ইন্সটল করে রাখলে যে একটু বাড়তি সুবিধা পেতে পারেন সেটা বলার অপেক্ষা রাখে না।

Where’s My Droid

ফোন হারিয়ে গেলে ট্র্যাক করার সুবিধাসহ এই অ্যাপ্লিকেশনে আছে আরও কিছু বাড়তি সুবিধা। এতে জরুরি অ্যালার্ম বাজানোর একটি ফিচার আছে, যা আপনি একটি নির্দিষ্ট মেসেজ আপনার হারিয়ে যাওয়া ফোনে পাঠালে সেটি বেজে উঠবে। এছাড়া এতে Stealth Mode নামে একটি সুবিধা আছে, যা আপনার হারানো ফোনে যাওয়া সকল ধরনের টেক্সট মেসেজ লুকিয়ে রাখবে। এছাড়াও এতে সিম কার্ড মনিটর করার একটি সুবিধাও রয়েছে। এই ফিচারটি চালু করা থাকলে আপনার ফোনের সিম কার্ড বদলে ফেলা মাত্রই একটি স্বয়ংক্রিয় ইমেইল পাঠাবে ফোনের প্রকৃত মালিককে।
Source: fossbytes.com
এই অ্যাপ্লিকেশনের আরও কিছু ফিচার রয়েছে যা Pro ভার্সনে পাওয়া যায়। তবে ফ্রি ভার্সনেও প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে।

Cerberus Anti Theft

এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি হারিয়ে যাওয়া ফোনটিকে দূরে থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি ব্যবহার করে আপনি আপনার ফোনকে ট্র্যাক করতে পারবেন, মেসেজের মাধ্যমে কোড পাঠিয়ে আপনার ফোনটিতে সিকিউরিটি লক দিয়ে দিতে পারবেন, এমনকি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে চোরের মুখশ্রীর ছবিও নিতে পারবেন! সিম কার্ড পরিবর্তিত হলে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল কিংবা মেসেজ পাঠানোর সুবিধাও রয়েছে এই অ্যাপ্লিকেশনে। এসব সুবিধার সাথে সাথে এই সফটওয়্যারকে ফোনের App Drawer থেকে লুকিয়ে রাখার সুবিধাও আছে। Cerberus অ্যাপ্লিকেশনটির কোনো ফ্রি ভার্সন নেই। পাঠকরা অবশ্য চাইলে এক সপ্তাহের জন্য ফ্রি ট্রায়াল দিতে পারবেন। তবে সময় শেষ হওয়ার পর ব্যবহার করার জন্য সফটওয়্যারটি টাকা দিয়ে আপগ্রেড করে নিতে হবে।
Source: fossbytes.com
পাঠক, অনেক কিছু তো জানা গেল, এবার একটু খোলামেলা কথা হয়ে যাক। আপনার ফোন যদি পেশাদার কোনো চোরের হাতে পড়ে তাহলে একে ট্র্যাক করাটা বেশ কষ্টকর হবে। পেশাদার চোরেরা ফোন পেলে কোনো সিম কার্ড তো রাখেই না, বরং ব্যবহারের আগে নতুন করে ফার্মওয়্যার ইন্সটল করে ব্যবহার করে। সেক্ষেত্রে এখানকার কোনো সফটওয়্যারই কাজে আসবে না বলা বাহুল্য। কিন্তু আনাড়ি চোরের কাছে আপনার ফোন যাবে না সেটাই কে বলতে পারে। অন্ততপক্ষে সেই সময়ে চোরকে কাবু করার জন্যও এই সার্ভিসগুলো চালু করে রাখতে পারেন।
তাছাড়া মনে রাখবেন, সবসময় চুরি কিন্তু ফোনের জন্য হয় না, আপনার ডিভাইস থেকে ডাটা চুরি করার উদ্দেশ্যেও হতে পারে! সেটি হলে দূর থেকে বসে আপনার ডিভাইসটি লক বা ফরম্যাট করার সুবিধাও অনেক কিছু! অন্তত ব্যক্তিগত ডাটা তো বেহাত হওয়ার হাত থেকে রক্ষা পাবে
যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ট্র্যাক করবেন যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ট্র্যাক করবেন Reviewed by Admin on June 24, 2018 Rating: 5

যানজটকে কাজে লাগাতে শিখুন

June 23, 2018
https://assets.roar.media/assets/3hnnuT4O4fACMbRe_1502545395.jpg?w=1080

যানজটকে কাজে লাগাতে শিখুন



ঢাকা শহরের যানজট তো বোঝেনই। একবার লাগলে আর ছাড়ার নাম নেই। এক বসায় এক থেকে দেড় ঘণ্টা পার হয়ে যায়। ২০১৭ এর ৬ অক্টোবর দৈনিক প্রথম আলোতে একটি খবর ছাপা হয়। সেখানে জুলাই ২০১৬-তে বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট নিয়ে করা বিশ্বব্যাংকের একটি গবেষণার তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, যানজটের জন্য ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হচ্ছে। আর এজন্য প্রতি বছর আর্থিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকা।
সে সময়ে ঢাকার যানবাহনের গতি হিসাব করা হয় ঘন্টায় মাত্র ৭ কিলোমিটার। যদি কোনো পদক্ষেপ না নেয়া হয়, আর যানজট বাড়তেই থাকে, তবে এই গতি নেমে দাঁড়াবে ঘন্টায় ৪ কিলোমিটারে। অপরদিকে মানুষের স্বাভাবিক হাঁটার গতি ঘন্টায় ৫ কিলোমিটার। অর্থাৎ গাড়িতে ওঠার চেয়ে হেঁটে গেলেই গন্তব্যে দ্রুত পৌঁছে যেতে পারবেন!
ঢাকা শহরের যানজট - Dhaka Tribune
ঢাকা শহরের যানজট; Image Source: Dhaka Tribune
কিন্তু যেহেতু আমরা ঢাকা শহরে বসবাস করতে বাধ্য হচ্ছি কাজের সুবাদে, তাই এই নিয়মিত যানজট আমাদের প্রতিদিন মোকাবেলা করতে হবেই। যানজটে বসে আমরা প্রতিদিন কী পরিমাণ সময় নষ্ট করছি তার হিসাব তো উপরেই দিলাম। এখন আসুন কিছু উপায় শিখে নেই, যার মাধ্যমে আমরা এই যানজটে সময় নষ্ট না করে উল্টো এটাকে কাজে লাগাতে পারবো। এতে মঙ্গল আমাদেরই হবে। আর আমাদের মঙ্গল মানেই দেশের মঙ্গল!

১. মুঠোফোনে কথা বলা

আমাদের এমন অনেক বন্ধু বা আত্মীয় আছেন, যাদের সাথে অনেক দিন কথা বলা হয় না। প্রায়ই তাদের কথা মনে পড়ে। কিন্তু কথা বলা হয়ে ওঠে না আর। আসুন না, এই যানজটের সময়টাকেই আমরা কাজে লাগাই! হাতে লম্বা সময় পড়ে আছে, যানজটের কারণে গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগবে, মুঠোফোনেও পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। আর কী লাগে! পরিচিত কাউকে ফোন করুন। তারও যদি আপনার মতো সময় থাকে, তবে তার সাথে কথা বলেই সময়টা পার করে দিতে পারেন। এতে দুজনেরই মন ভালো হয়ে যাবে, আবার অনেকদিন পর খোঁজখবরও নেয়া হবে।
ফোনে কথা বলা - Chatelaine
ফোনে কথা বলা; Image Source: Chatelaine
কথা বলার মতো পরিস্থিতি না থাকলে ক্ষুদে বার্তা পাঠাতে পারেন। সেখানেও চাইলে যোগাযোগ করে এই সময়টা কাজে লাগাতে পারেন।

২. আশেপাশের কার্যক্রম লক্ষ্য করে সময় কাটানো

আপনি বাসে একটি আসনে স্থির বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন। এই সময় আপনার গাড়ি যানজটের মধ্যে আটকে গেলো। আপনি হয়তো এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে আছেন। মানে বেকার মস্তিষ্ক নিয়ে বসে আছেন। বেকার বসে থাকার চেয়ে এক কাজ করুন। আশেপাশের কে কী করছে তা লক্ষ্য করতে থাকুন। বাসের চালক বা সহকারী অথবা আপনার পাশেই যিনি বসে আছেন, তার কার্যক্রম লক্ষ্য করুন। গাড়ির বাহিরে কী হচ্ছে খেয়াল করুন। এভাবে দেখবেন আপনার সময় হুট করে কেটে গিয়েছে! এখানে বলে রাখা উচিত, ভুলেও সরাসরি কারো দিকে তাকাতে যাবেন না। এতে তারাই উল্টো আপনাকে সন্দেহ করতে থাকবে। বরং আড়চোখে তাকান। অন্যের কার্যক্রম লক্ষ্য করতে করতে অনেকসময় মজাদার কিছুও চোখে পড়ে যেতে পারে!

৩. বই অথবা পত্রিকা পড়া

আপনি চাইলে আপনার সাথে একটি বই অথবা পত্রিকা রাখতে পারেন। অলস সময়ে বসে না থেকে বই পড়ুন। বই পড়লে আপনারই সময়টা ভালো যাবে। আপনি ইচ্ছা করলে যানজটে প্রতিদিন যে পরিমাণ সময় বসে থাকেন, সেই সময়ে যদি নিয়মিত বই পড়েন, তাহলে প্রতি সপ্তাহে আপনি একটি করে বই পড়ে ফেলতে পারবেন!
বাসে বই পড়া - www.indiaphoto.org
বাসে বই পড়া; Image Source: indiaphoto.org
রাস্তায় প্রায়ই দেখা যায়, অনেকে পত্রিকা ফেরি করে বিক্রি করে। তাদের থেকে একটি পত্রিকা কিনে তা পড়তে পারেন। প্রতিদিনের খবরটিও তাহলে জেনে যেতে পারবেন।

৪. অডিও বই শোনে সময় কাটানো

ছোটবেলায় কেউ গল্প পড়ে শোনালে খুব ভালো লাগতো। কিন্তু বড় হয়ে যাবার পর কে আর গল্প পড়ে শোনায়! কেউ না থাকলেও, আপনার মুঠোফোন কিন্তু ঠিকই আপনার জন্য তৈরি আছে গল্প পড়ে শোনানোর জন্য। ইন্টারনেট ঘাটলেই অনেক ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন পাবেন, যেগুলো বইয়ের কথাগুলো হুবহু পড়ে আপনাকে শোনাবে। যানজটে বসে যদি একটি বই শুনে শেষ করে ফেলতে পারেন, তবে খারাপ কী! অলস সময়টাকে চাইলে আপনি এভাবেও ব্যবহার করতে পারেন।

৫. গান শোনা

গানের ছন্দ মানুষের মনকে পরিষ্কার করে তোলে। দুশ্চিন্তা অথবা মানসিক বিষণ্ণতা থাকলে গান শুনুন। গানের ছন্দ দুশ্চিন্তা অথবা বিষন্নতা কমিয়ে দিয়ে সাহায্য করে। সেই সাথে চিন্তাশক্তিও উন্মুক্ত করে দেয়। যানজটের মধ্যে চিন্তিত বসে থাকার চেয়ে গান শুনে মনকে শান্ত করতে পারেন। তাছাড়া গান আপনার প্রতিদিনের কার্যক্ষমতা বাড়িয়ে দিতেও সাহায্য করে। তাই গান শুনে অলস সময় কাটাতে পারেন।
গান শোনা - iStock
গান শোনা; Image Source: iStock
তবে এখানে বলে রাখা ভালো, রাস্তা পার হবার সময় অথবা রেলের রাস্তা দিয়ে হাঁটার সময় গান শুনবেন না। আপনার মনোযোগ যদি অন্যদিকে থাকে, তবে আপনার সাথে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যা মোটেও কাম্য নয়।

৬. বেতারে সময় কাটানো

এখন আর কয়জন বেতার শুনে বলুন। কিন্তু বেতার আজও টিকে আছে। এর প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের ক্রিকেট খেলার সময়। রাস্তার মোড়ে মোড়েই দেখা যায় মানুষজন বেতারে খেলার ধারাবিবরণী শুনছে। আপনি চাইলেই আপনার মুঠোফোনে বেতার চালু করে সেই মুহূর্তের খবর শুনতে পারেন। অথবা অলস সময় কাটানোর জন্য বেতারে কোনো একটি অনুষ্ঠান শুনলেন বা মনমতো একটি গান পেয়ে গেলেন যা আপনার মন মুহূর্তেই খুশি করে দিতে পারে। এতে আপনার সময় কাটলো আবার বেতারের সুব্যবহার করাও হলো।
বেতার শোনা - espncricinfo.com
বেতার শোনা; Image Source: espncricinfo.com

৭. নিজের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে চিন্তা করা

যানজটে বসে অলস সময় কাটাচ্ছেন? এক কাজ করুন। আগামী দিনের অথবা আগামী সপ্তাহে আপনার কী কী কাজ করতে হবে অথবা কোন কোন লক্ষ্য পূরণ করতে হবে তা ঠিক করে ফেলুন। পারলে একটি কাগজে তা লিখে রাখুন, যাতে পরে তা মনে থাকে। বলা হয়, গোসলখানা হলো চিন্তা করার জন্য আদর্শ জায়গা। আর আপনি আপনার চিন্তা করার আদর্শ জায়গা বানিয়ে ফেলুন যানজটকে। এই সময় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকুন। কোনো সমস্যা থেকে থাকলে, তা কীভাবে সমাধান করা যায় তা ভেবে দেখুন। এভাবে আপনার সময় সুন্দরভাবেই কেটে যাবে।
রাতে ঢাকার যানজট - New Age
রাতে ঢাকার যানজট; Image Source: New Age
এই ধারণাগুলো লেখকের মতে যানজটে সময় কাটানোর জন্য আদর্শ কিছু উপায়। পাঠক চাইলেই তার সুবিধা বা মনমতো উপায় বের করে নিতে পারেন। আসল কথা হলো, যানজটে বসে আমরা দিনের বেশ বড় একটি অংশ পার করে দেই। এই সময়টা যাতে কোনোভাবেই হেলায় নষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত।
যানজটকে কাজে লাগাতে শিখুন যানজটকে কাজে লাগাতে শিখুন Reviewed by Admin on June 23, 2018 Rating: 5
Powered by Blogger.